Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১ মণ গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 05:17 PM পড়তে ১ মিনিট
১ মণ গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর রমনা এলাকা থেকে ৪০ কেজি (১ মণ ) গাঁজা ও কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ।

আজ রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় মৌচাক এলাকার ফরচুন শপিং মলের সামনে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম-মো. তারেকুল ইসলাম ওরফে প্রকাশ তারেক হোসেন (২৭)।

ডিবি-রমনা সূত্রে জানা যায়, শনিবার রাতে ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রমনার মৌচাক এলাকার ফরচুন শপিং মলের সামনে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৭টায় ডিবির টিম ওই স্থানে অভিযান পরিচালনা করে তারেককে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

এ ঘটনার গ্রেপ্তারকৃত তারেকের বিরুদ্ধে ডিএমপির রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

১ মণ গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

B
BN DESK | 12 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার