Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২টি কিডনিই বিকল শিশু সামির বাঁচতে চায়

BN DESK
16 May 2026, 01:19 AM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা আলতাফনগর খেহালী চকপাড়ার সহায় সম্বলহীন শিশু সামির ইসলাম রোহান (৪) এর ২টি কিডনিই বিকল। অর্থাভাবে তার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। সে বাঁচতে চায়। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে সমাজের সহৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন।

উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের আলতাফনগর খেহালী চকপাড়ার মিজানুর রহমান এর নাতি সামির ইসলাম রোহান (৪)। মিজানুর রহমান তার মেয়ে সুরভী আক্তারকে প্রায় ৬ বছর পূর্বে পার্শ্ববর্তী কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে ইয়াকুব আলী রনির সাথে বিয়ে দেন। ইয়াকুব আলী রনি অটোরিকশা চালিয়ে জীবন জিবিকা নির্বাহ করে আসছে।

এর মাঝেই তাদের সংসারে জন্ম নেয় সামির হোসেন রোহান। শিশুটির মামা সজিব হোসেন জানান, জন্ম নেয়ার দেড় বছর বয়সে হঠাৎ করে শিশুটির শরীর ফুলতে শুরু করে। এবং প্রস্রাবের সমস্যা দেখা দেয়। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষার পর তার কিডনি বিকল হওয়ার বিষয়টি ধরা পড়ে। দরিদ্র সামির হোসেন রোহান এর পরিবার ভেঙ্গে পড়ে। অর্থ সংকটের মাঝেও শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এখানেও চিকিৎসক প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষার পর তার ২টি কিডনির সমস্যা শনাক্ত করেন। এরপর চিকিৎসকের পরামর্শে শিশুটি ঢাকা কিডনি ফাউন্ডেশনসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহন করে। ব্যয়বহুল এই চিকিৎসা বেশিদিন করতে না পেরে বাড়িতে ফিরে আসে শিশুটি। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন, শিশু রোহানকে ১৮বছর পর্যন্ত এই চিকিৎসা চালাতে হবে। কিন্তু পরিবারের পক্ষে চিকিৎসার বিপুল পরিমাণ অর্থ ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে দাড়িয়েছে।

বর্তমানে শিশুটি আলতাফনগর খেহালী চকপাড়ায় নানার বাড়িতে অবস্থান করছে। আজ শুক্রবার (১৫ মে) খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখা গেছে, ৪ বছর বয়সে সামির হোসেন রোহান যে বয়সে খেলনা হাতে হাঁসি মুখে থাকার কথা সেই বয়সে  সে বিছানায় শুয়ে যন্ত্রনায় কাতরাচ্ছে। দুরারোগ্য ব্যাধি কেড়ে নিয়েছে শিশুটির শৈশবের চঞ্চলতা। আর যে তাকে দেখতে যাচ্ছে তারই হাত ধরে বাঁচার আকুতি জানাচ্ছে।

তার পরিবারের পক্ষ থেকে তার মা সুরভী আক্তার অসহায় শিশু বাচ্চাকে বাঁচাতে সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে তাকে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। সমাজের দানশীল হৃদয়বান ব্যক্তিদের মহানুভবতা পেলে হয়ত বেঁচে যেতে পারে শিশুটির জীবন। যোগাযোগ মামা সজিব হোসেন মোবাইল নম্বর-০১৫৭১-৩৪৬৯৯৭, আলতাফনগর খেহালী চকপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

২টি কিডনিই বিকল শিশু সামির বাঁচতে চায়

B
BN DESK | 16 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার