Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২০২৬ বিশ্বকাপই শেষ বললেন নেইমার

BN DESK
06 September 2026, 04:18 PM পড়তে ১ মিনিট
২০২৬ বিশ্বকাপই শেষ বললেন নেইমার

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের আসরেই শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ৩২ বছর বয়সী খেলোয়াড় এক বছরেরও বেশি সময় খেলার মাঝে নেই। সিএনএন-কে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘জানি এটাই হতে যাচ্ছে আমার শেষ বিশ্বকাপ। বলতে পারেন শেষ সুযোগ। এই আসরে খেলার জন্য সব রকমের চেষ্টাই করবো।’

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবারের বাছাই পর্বে ভীষণভাবে ধুঁকছে। ১২ রাউন্ড শেষে ১০ দলের গ্রুপে তারা এখন পাঁচে অবস্থান করছে। যেখানে শীর্ষ ৬ দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। কিন্তু সাতে থাকা বলিভিয়ার চেয়ে মাত্র ৫ পয়েন্টে এগিয়ে আছে সেলেসাওরা। তারপরেও নিজের দলকে নিয়ে আত্মবিশ্বাসী নেইমার। তিনি মনে করেন, ‘আমার দলের ওপর অনেক আস্থা আছে। যেসব ছেলে উঠে আসছে তাদের ওপরও। অবশ্য যেখানে দল রয়েছে, আমরা সেখানে থাকার মতো না।’ নেইমার মনে করেন এখনও দেড় বছর আছে। সবাই মিলে কাজ করলে বড় কিছু অর্জন সম্ভব, ‘সবাই মিলে কাজ করলে আমার মনে হয় বড় কিছু পাওয়া সম্ভব। আমাদের দেড় বছরের মতো সামনে আছে। বিশ্বকাপে যেতে সঠিক কিছু করতে এই সময়েই কাজ করতে হবে।’  

  বাছাই পর্বে চারটি ম্যাচে খেলেছেন নেইমার। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোট নিয়ে মাঠ ছেড়ে যান তিনি। তার পর তো হাঁটুর ইনজুরিতে বছরের মতো বাইরেই ছিলেন। গত অক্টোবর-নভেম্বরে অল্প সময়ের জন্য ফিরলেও আবার হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন। তার পর থেকে খেলার মাঝে নেই। নেইমার বলেছেন, তার লক্ষ্য এখন আগামী বিশ্বকাপ, ‘আমি ওই বিশ্বকাপে থাকতে চাই। সেরাটা দিতে সব চেষ্টা করবো আমি। ব্রাজিল দলে থাকতে কঠোর পরিশ্রম করবো।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

২০২৬ বিশ্বকাপই শেষ বললেন নেইমার

B
BN DESK | 09 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার