Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২০২৬ বিশ্বকাপ খেলার ইচ্ছা আছে মেসির : সুয়ারেজ

BN DESK
02 September 2026, 09:10 AM পড়তে ১ মিনিট
২০২৬ বিশ্বকাপ খেলার ইচ্ছা আছে মেসির : সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক : ফুটবলে জেতা সম্ভব সম্ভাব্য সবকিছুই পেয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। কিন্তু যার অবসর নিয়ে কথা হচ্ছে তার কোনো সাড়া শব্দ নেই। 

মেসির অবসরের সঙ্গে আরেকটি বিষয়ে আলোচনা হচ্ছে ফুটবল অঙ্গনে। ২০২৬ বিশ্বকাপে কি খেলবেন তিনি। দুটি বিষয় নিয়েই অনেকবারই আর্জেন্টিনার অধিনায়ককে প্রশ্ন করা হলেও সরাসরি কোনো উত্তর দেননি তিনি। অনেকটা মুখে কুলুপ এঁটে আছেন তিনি। সময় হলেই জানবেন এমন উত্তর দিয়ে পাশ কাটিয়ে যান বার্সেলোনার কিংবদন্তি। মানুষের মনের কথা জানা না গেলেও কিছুটা হলেও আঁচ পাওয়া যায়। আর সেই আঁচ পান পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরা। সেই হিসেবে মেসির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অন্যতম লুইস সুয়ারেজ। একসঙ্গে ইন্টার মায়ামির হয়ে মাঠও মাতাচ্ছেন তারা। একসঙ্গে থাকার কারণেই এবার বন্ধুকে নিয়ে একটা বার্তা দিয়েছেন গত বছর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা উরুগুয়ের স্ট্রাইকার।

তিনি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুয়ারেজের কাছে জানতে চাওয়া হয়েছিল কবে অবসর নিচ্ছেন তার বন্ধু মেসি। এমন প্রশ্ন শুনে ৩৮ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘অবসর? আর্জেন্টিনার হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলার ইচ্ছা আছে মেসির। অবসরের পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করি না।’ শুধু সুয়ারেজ নন, মেসিকে বিশ্বকাপে দেখতে চান তার আর্জেন্টিনা দলের কোচ ও সতীর্থরাও। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

২০২৬ বিশ্বকাপ খেলার ইচ্ছা আছে মেসির : সুয়ারেজ

B
BN DESK | 15 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার