Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা

BN DESK
02 September 2026, 09:47 AM পড়তে ১ মিনিট
২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগেই সমীকরণ জানা ছিল। ব্রাজিলের বিপক্ষে এক পয়েন্ট পেলেই ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট পাবে আর্জেন্টিনা।

তবে সেলেসাওদের বিপক্ষে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট হাতে পেয়ে যায় আর্জেন্টিনা। অন্য সমীকরণ অনুযায়ী, উরুগুয়ের বিপক্ষে বলিভিয়া জিততে না পারলে পয়েন্টের হিসেবে আলবিসেলেস্তেদের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাবে। বলিভিয়া বুধবারের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে গোল শূন্য সমতা করেছে। এতেই ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার বিশ্বকাপে খেলার বিষয়টি। এ নিয়ে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেল লিওনেল স্কালোনির দল। এর আগে জাপান ও নিউজিল্যান্ড বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে।

বিশ্বকাপের টিকিট হাতে নিয়ে নির্ভার থেকে মাঠে নেমে আর্জেন্টিনা ঘরের মাঠে ব্রাজিলকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে। ম্যাচে ব্রাজিল টিকতেই পারেনি আলবিসেলেস্তেদের বিপক্ষে।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা

B
BN DESK | 26 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার