Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল হতে পারে বিখ্যাত যে মাঠে

BN DESK
03 September 2026, 05:42 PM পড়তে ১ মিনিট
২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল হতে পারে বিখ্যাত যে মাঠে

স্পোর্টস ডেস্ক : ২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হতে পারে। খবর মার্কার।

পত্রিকাটির সাংবাদিক হোসে ফেলিক্স দিয়াজ এক প্রতিবেদনে জানিয়েছেন, ফিফা ও রিয়াল মাদ্রিদের মধ্যে একটি সমঝোতা হয়েছে। যার ফলে বার্নাব্যুয়ে ফাইনাল আয়োজনের সম্ভাবনা এখন সবচেয়ে বেশি।

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মার্কা বিশ্বস্ত সূত্র অনুযায়ী জানতে পেরেছে, সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।

২০৩০ সালের বিশ্বকাপ হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ উদযাপনের উপলক্ষ্য। মরক্কো, পর্তুগাল ও স্পেন তিন দেশ যৌথভাবে আয়োজন করবে এই টুর্নামেন্ট। স্পেনে যে শহরগুলো ম্যাচ আয়োজন করবে তার মধ্যে রয়েছে—আকোরুনা, বার্সেলোনা, বিলবাও, লাস পালমাস, মাদ্রিদ, মালাগা, সান সেবাস্তিয়ান, সেভিয়া এবং জারাগোজা।

তবে সব আলো এখন মাদ্রিদের দিকেই, কারণ বিশ্বকাপের ‘গ্র্যান্ড ফিনালে’ অনুষ্ঠিত হওয়ার দৌড়ে যে সান্তিয়াগো বার্নাব্যু এগিয়ে রয়েছে।

এদিকে বার্সেলোনাও তাদের নবনির্মিত স্পটিফাই ক্যাম্প ন্যু স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের চেষ্টায় রয়েছে। ক্লাবের সহ-সভাপতি এলেনা ফোর্ট বলেন, ‘প্রত্যেকেরই তাদের অবস্থান তুলে ধরার অধিকার আছে, তবে ক্যাম্প ন্যু বিশ্বকাপ ফাইনাল আয়োজনের যোগ্য।’

তবে নির্মাণে দেরি, বাজেট ও সময় নিয়ে অনিশ্চয়তা ক্যাম্প ন্যুর বিডকে বার্নাব্যুর তুলনায় দুর্বল করে দিয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল হতে পারে বিখ্যাত যে মাঠে

B
BN DESK | 13 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার