Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২০ ফেব্রুয়ারি বগুড়া প্রেসক্লাবে একুশের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

BN DESK
05 September 2026, 08:10 PM পড়তে ১ মিনিট
২০ ফেব্রুয়ারি বগুড়া প্রেসক্লাবে একুশের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাব আলোচনা সভা শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।

আগামী ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৩টায় বগুড়া প্রেসক্লাব চত্ত্বরে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং একই দিন বিকেল সাড়ে ৪টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শুধুমাত্র আর্ট পেপার সরবরাহ করা হবে। অন্যান্য সামগ্রী সঙ্গে আনতে হবে।

চিত্রাঙ্কনের গ্রুপ ও বিষয় হলো- ক গ্রুপ (প্লে, নার্সারি-প্রথম শ্রেণি) বিষয় উন্মুক্ত। খ গ্রুপ (দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণি)  বিষয় : আমাদের শহীদ মিনার, গ গ্রুপ (পঞ্চম-সপ্তম শ্রেণি) বিষয় : ভাষা আন্দোলন, ঘ গ্রুপ (অষ্টম-দশম শ্রেণি) বিষয় : বঙ্গবন্ধু ও বাংলাদেশ এবং বিশেষ গ্রুপ (প্রতিবন্ধী শিক্ষার্থী)  বিষয় : উন্মুক্ত।

আগ্রহী প্রতিযোগীদের আগামী ১৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৭টার মধ্যে বগুড়া প্রেসক্লাবে রক্ষিত নিবন্ধন বইয়ে নাম-তথ্য নিবন্ধন সম্পন্ন করতে হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

২০ ফেব্রুয়ারি বগুড়া প্রেসক্লাবে একুশের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

B
BN DESK | 16 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার