Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২১ মের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ

BN DESK
15 May 2026, 06:26 AM পড়তে ১ মিনিট

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২১ মের মধ্যে দেশের সব কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস এবং বেতন পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী। তিনি বলেন, ‘সময়মতো বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করা গেলে শিল্পাঞ্চলে কোনো ধরনের অস্থিরতা বা অসন্তোষ সৃষ্টি হবে না।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীতে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৯৫তম এবং তৈরি পোশাক শিল্পবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৪তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শ্রমিক নেতারা জানান, সময়মতো বেতন ও বোনাস পরিশোধ করা হলে কোনো ধরনের আন্দোলন বা শিল্প অসন্তোষ সৃষ্টি হবে না। তবে যেসব কারখানায় এখনও বকেয়া বেতন রয়েছে, সেখানে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেন তারা।

সভায় শ্রমিক প্রতিনিধিরা শ্রমিকদের ঈদযাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতে বিশেষ বাস, ট্রেন ও লঞ্চ সার্ভিস চালুরও দাবি জানান।


শ্রমমন্ত্রী বলেন, ‘ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর। সড়কে যানজট কমাতে মালিক ও শ্রমিকপক্ষের সমঝোতার ভিত্তিতে ধাপে ধাপে কারখানাগুলো ছুটি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরো জানান, ‘বেতন-বোনাস পরিশোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ ও শিল্প পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।’

সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, শ্রমিকদের ঈদযাত্রা সহজ করতে সব রুটে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

২১ মের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ

B
BN DESK | 14 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার