Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২২৭৬ নেতাকর্মীর গুম-হত্যার তদন্ত চেয়ে আবারও ট্রাইব্যুনালে বিএনপি

BN DESK
12 May 2026, 12:06 AM পড়তে ১ মিনিট

২ হাজার ২৭৬ নেতাকর্মীর গুম-হত্যার তদন্ত চেয়ে আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি। আজ সোমবার (১১ মে) দুপুরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহউদ্দিন খান।

অভিযোগে বলা হয়, ২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পরিকল্পিতভাবে দমন-পীড়নের শিকার করা হয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বিএনপি নেতাকর্মীদের অপহরণ করে গুম, নির্যাতন ও দীর্ঘদিন আটক রেখে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। ওই সময়কালে শুধু ক্রসফায়ারের নামেই ২ হাজার ২৭৬ জনকে হত্যা করা হয়। এর মধ্যে ১ হাজার ৭৭৬ জন ছিলেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়, ২০২৫ সালের ৮ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে ২৪৩ পৃষ্ঠার একটি অভিযোগপত্র ও প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেওয়া হয়েছিল। তিনি ন্যায়বিচারের আশ্বাস দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত মামলার কোনো অগ্রগতি না হওয়ায় একাধিকবার লিখিত তাগিদ দেওয়ার পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। 

আবেদনে দলটি দাবি করে, বিএনপিকে নিশ্চিহ্ন ও ধ্বংস করার লক্ষ্যেই পরিকল্পিতভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক ঘটনা সাজিয়ে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। নিহতদের পরিবার এখনও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। এছাড়া তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরুর অনুরোধ জানানো হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

২২৭৬ নেতাকর্মীর গুম-হত্যার তদন্ত চেয়ে আবারও ট্রাইব্যুনালে বিএনপি

B
BN DESK | 11 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার