Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২২ আগস্ট বগুড়া শহর জামায়াতের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০টি দল

BN DESK
10 October 2025, 09:31 PM পড়তে ১ মিনিট
২২ আগস্ট বগুড়া শহর জামায়াতের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০টি দল

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আগামী ২২ আগস্ট শুক্রবার “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট-২০২৫” শুরু হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এর নামে এই টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে।

আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে শহর জামায়াত কার্যালয়ে সাংবাদিকদের সামনে ফুটবল টুর্নামেন্ট সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন। শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকসহ জামায়াত নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।  টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দলকে গরু এবং রানার্সআপ দলকে খাসী পুরস্কার প্রদান করা হবে।

লিখিত বক্তব্যে বলা হয়, জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এর নামে “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট-২০২৫” আয়োজন করা হয়েছে। আগামী ২২ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আওতাধীন ২১টি ওয়ার্ড, সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং ৮টি পেশাজীবী শাখা সহ মোট ৪০টি দল নিয়ে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। দলগুলো ৫টি জোনে ভাগ হয়ে খেলায় অংশগ্রহন করবে।

জোনগুলো হলো : শহীদ আনিছার রহমান পাশা জোন, শহীদ আব্দুল্লাহ আল-মামুন জোন, শহীদ আবু রূহানী জোন, শহীদ সাইফুল ইসলাম মামুন জোন এবং শহীদ আলমগীর হোসেন জোন। আলতাফুন্নেছা খেলার মাঠ, নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠ, মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠ এবং উল্কামাঠে খেলা অনুষ্ঠিত হবে। নকআউট পদ্ধতিতে প্রতিটি জোন চ্যাম্পিয়ন ৫টি দল নিয়ে টুর্ণামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টের জোন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করা হবে। টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দলকে গরু এবং রানার্সআপ দলকে খাসী পুরস্কার প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শহর জামায়াতের অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, আইন বিষয়ক সম্পাদক শাহীন মিয়া, কর্মপরিষদ সদস্য নিজাম উদ্দিন, যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এনামুল হক রানা, সেক্রেটারি আব্দুল হাদী সফিক, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, নির্বাহী সদস্য অধ্যাপক হারুনুর রশিদ, মোকাম্মেল হক, মোস্তফা মোঘল, দেলোয়ার হোসেন, শরিফুল ইসলাম সোহেল প্রমুখ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

২২ আগস্ট বগুড়া শহর জামায়াতের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০টি দল

B
BN DESK | 20 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার