Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২৪ ঘণ্টা ফ্যান চালিয়ে বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন

BN DESK
03 September 2026, 03:58 PM পড়তে ১ মিনিট
২৪ ঘণ্টা ফ্যান চালিয়ে বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন

গ্রীষ্মের প্রখর তাপ জানান দিচ্ছে গরমের। গরমে যখন প্রাণ ওষ্ঠাগত তখন ফ্যানের বাতাস আমাদের প্রাণ জুড়ায়। তাই তো ঘরের সিলিং ফ্যানের বাতাস ঠান্ডা হওয়াটা খুবই জরুরি। গরমের সময় বলতে গেলে সারাক্ষণই ঘরে ফ্যান চলছে। এতে মাস শেষে বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত পড়তে পারে।

মূলত বিদ্যুৎ ব্যবহার বা ইলেকট্রিক কনজিউমের উপরই কিন্তু নির্ভর করে আপনার ইলেকট্রিক বিল কতটা আসবে।  জেনে নিন কীভাবে ২৪ ঘণ্টা ফ্যান চালিয়েও বিদ্যুৎ খরচ কমানো সম্ভব- এক্ষেত্রে ফ্যানের গতির দিকে নজর দিন। বিদ্যুৎ খরচ কমাতে অনেকে বাড়িতে পাখাও চালান খুব ধীর গতিতে। মনে করা হয়, রেগুলেটর নিচের দিকে থাকলে বিদ্যুৎ খরচ কম হবে। আসলে পাখা যত জোরে ঘুরবে, তত শক্তি খরচ বেশি হবে, একথা সত্যি। আর সেই খরচ নিয়ন্ত্রণ করতে পারে ছোট্ট রেগুলেটরটি।

ফলে বলা যেতেই পারে যে পাখার গতির বিদ্যুৎ খরচ কমাতে বা বাড়াতে পারে। কিন্তু এমন অনেক রেগুলেটর রয়েছে যা বিদ্যুৎ খরচের উপর কোনো প্রভাব ফেলে না। এগুলো শুধু পাখার গতি নিয়ন্ত্রণ করে।

সাধারণত যে রেগুলেটরগুলো ব্যবহার করা হয়, তারা পাখা চলার সময় পাখায় কম ভোল্টেজ পাঠাতে এবং তার গতি কমাতে সাহায্য করে। কিন্তু এভাবে বিদ্যুৎ সাশ্রয় হয় না। কারণ এই নিয়ন্ত্রক একটি প্রতিরোধক হিসেবে কাজ করে।

পাখার গতি হ্রাস পেলেই বিদ্যুৎ সাশ্রয় হয় বলা যায় না। আগে এভাবেই রেগুলেটর ব্যবহার করা হত। কিন্তু উন্নত প্রযুক্তির সঙ্গে সঙ্গে রেগুলেটরের মানও বদলেছে। আধুনিক রেগুলেটর কিন্তু বিদ্যুৎ সাশ্রয় করতে পারে।

ইলেকট্রনিক রেগুলেটর এখন বেশি ব্যবহৃত হয় এবং মনে করা হয় যে এগুলো বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। পাখার সর্বোচ্চ গতি এবং তার সর্বনিম্ন গতির মধ্যে শক্তির পার্থক্য করা সম্ভব এ ধরনের রেগুলেটর ব্যবহার করে। ফলে বেশ খানিকটা অর্থ সঞ্চয়ও করে ফেলা যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
তথ্যপ্রযুক্তি

২৪ ঘণ্টা ফ্যান চালিয়ে বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন

B
BN DESK | 09 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার