Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২৫ বছরের সম্পর্কের ইতি টানছেন থমাস মুলার

BN DESK
02 September 2026, 09:22 AM পড়তে ১ মিনিট
২৫ বছরের সম্পর্কের ইতি টানছেন থমাস মুলার

স্পোর্টস ডেস্ক : বায়ার্ন মিউনিখের রেকর্ডধারী খেলোয়াড় থমাস মুলার নিশ্চিত করেছেন, চলতি মৌসুম শেষেই তিনি ক্লাব ছাড়ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করলেন।

২০০০ সালে বায়ার্নের একাডেমিতে যোগ দিয়ে যাত্রার শুরু। এরপর মুলারের সিনিয়র দলে ২০০৮ সালে অভিষেক হয়। সে যাত্রাটা ২০২৫ সালে এসে থেমে যাচ্ছে। এই দীর্ঘ যাত্রায় বায়ার্নের জার্সিতে খেলেছেন রেকর্ড ৭৪৩ ম্যাচ। ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড শনিবার এক্সে দেওয়া বিবৃতিতে যা বললেন তিনি, তাতে তার ভক্তদের আফসোসই হওয়ার কথা।

তিনি জানান, ক্লাবে আরও একটা মৌসুম খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষমেশ ক্লাবই তাকে চায়নি! তিনি বলেন, ‘ক্লাব আগামী মৌসুমের জন্য আমার সঙ্গে নতুন চুক্তিতে যেতে চায় না। যদিও এটা আমার ব্যক্তিগত ইচ্ছার সঙ্গে মেলে না, তবে ক্লাবের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।’

১৭ বছরের সিনিয়র ক্যারিয়ারে মুলার জিতেছেন ১২টি বুন্দেসলিগা (টানা ১১টি)। সঙ্গে আছে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি ডিএফবি-পোকালসহ অসংখ্য শিরোপা। বায়ার্নের ইতিহাসে গোলসংখ্যায় তিনি আছেন সেরা তিনে। তার গোলসংখ্যা ২৪৭, তিনি আছেন তৃতীয় অবস্থানে। তার ওপরে আছেন কেবল জার্ড মুলার (৫৬৫) ও রবার্ট লেভানডোভস্কি (৩৪৪)।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

২৫ বছরের সম্পর্কের ইতি টানছেন থমাস মুলার

B
BN DESK | 05 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার