Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২৫ বছর আত্মগোপনে থেকেও রেহায় পেলনা সাজাপ্রাপ্ত আসামি বকুল

BN DESK
04 September 2026, 10:02 AM পড়তে ১ মিনিট
২৫ বছর আত্মগোপনে থেকেও রেহায় পেলনা সাজাপ্রাপ্ত আসামি বকুল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে চাচা সাদেক আলী মাস্টারকে হত্যা মামলায় পরিচয় গোপন রেখে ২৫ বছর আত্মগোপনে থেকেও রেহায় পেলনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভাতিজা বকুল হোসেন (৪৪)। তাকে গত শনিবার রাতে ঢাকার আশুলিয়া উপজেলার কাঠগড়া দুর্গাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করে আদমদীঘি থানা পুলিশ। সাজাপ্রাপ্ত আসামি বকুল হোসেন আদমদীঘি উপজেলার ইন্দইল চক-শাহাবাজ গ্রামের সাহাদত হোসেনের ছেলে ও নিহত সাদেক মাস্টারের ভাতিজা।

আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির চকশাহাবাজ গ্রামের স্কুল শিক্ষক সাদেক আলীকে ২০০০ সালে হত্যার দায়ে সাদেক আলী মাস্টারের ভাই সাহাদাত হোসেন ও ভাতিজা বকুল হোসেনসহ বেশ কয়েকজন আসামিকে আদালত যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। অন্যান্য আসামিরা সাজাভোগ করলেও সাজাপ্রাপ্ত আসামি বকুল হোসেন নিজের পরিচয় গোপন রেখে ঢাকার আশুলিয়া উপজেলার কাঠগড়া দুর্গাপুর এলাকার একটি ভাড়া বাসা নিয়ে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ ও গ্রেফতারি পরোয়ানাজারি করেন আদালত। এদিকে আদমদীঘি থানা পুলিশ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে বগুড়া পুলিশ সুপারের নির্দেশে গত শনিবার রাতে আদমদীঘি থানার এএসআই স্বপন কুমার সেন সঙ্গীয় ফোর্সসহ আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত পলাতক আসামি বকুল হোসেনকে উল্লেখিত স্থান থেকে গ্রেফতার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি বকুল হোসেনকে গতকাল রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

২৫ বছর আত্মগোপনে থেকেও রেহায় পেলনা সাজাপ্রাপ্ত আসামি বকুল

B
BN DESK | 07 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার