Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করল ইসি

BN DESK
05 March 2026, 12:28 AM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফল আগে ঘোষণা করা হয়েছিল, বুধবার (৪ মার্চ) সেগুলোর বিস্তারিত তথ্য কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর ফলে ভোটার ও প্রার্থীরা এখন থেকে প্রতিটি কেন্দ্রের পৃথক ফলাফল যাচাই করতে পারবেন।

ইসি সচিবালয় জানিয়েছে, দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। আইনি জটিলতা ও প্রার্থীর মৃত্যুর কারণে তিনটি আসনের ফলাফল ও ভোট গ্রহণ বাকি থাকলেও অবশিষ্ট ২৯৭টি আসনের কেন্দ্রভিত্তিক ফল আজ আপলোড করা হয়েছে।

নির্বাচন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইনি জটিলতার কারণে চট্টগ্রাম অঞ্চলের দুটি আসনের ফলাফল এখনো আটকে আছে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪; এই দুই আসনের ফলাফল বর্তমানে স্থগিত রাখা হয়েছে। আদালতে চলমান মামলা নিষ্পত্তি হওয়ার পর কমিশন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এছাড়া শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের নির্বাচন বাতিল করা হয়েছিল। কমিশন জানিয়েছে, ওই আসনের ১২৮টি কেন্দ্রে আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে অর্থাৎ ৯ এপ্রিল বগুড়া-৬ আসনেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপি নেতা তারেক রহমান এই আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করল ইসি

B
BN DESK | 04 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার