Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২ ঘণ্টার জন্য কত কোটি পারিশ্রমিক নেন অরিজিৎ

BN DESK
03 September 2026, 09:10 PM পড়তে ১ মিনিট
২ ঘণ্টার জন্য কত কোটি পারিশ্রমিক নেন অরিজিৎ

বিনোদন ডেস্কঃ  ভারতের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তার অনুষ্ঠান মানেই ভক্তদের উপচে পড়া ভিড় এবং বাঁধভাঙা উচ্ছ্বাস। সুরের জাদুতে মুহূর্তেই ভেসে যান অনুরাগীরা। তার গান যেমন আনন্দ দেয়, তেমনই অবলীলায় আবেগে ভাসাতে পারে শ্রোতাদের। এবার পারিশ্রমিকের অংক দিয়ে নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রে এসেছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ইউরোপ সফরে মাত্র ২ ঘণ্টার একটি লাইভ অনুষ্ঠানে গাওয়ার জন্য তিনি ১৪ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। যা অন্যান্য গায়কদের লাইভ কনসার্টের পারিশ্রমিককে ছাপিয়ে এক নতুন রেকর্ড তৈরি করতে যাচ্ছে। এই সফরের অংশ হিসেবে তিনি ব্রিটেনের ঐতিহ্যবাহী টোটেনহাম হটস্পার স্টেডিয়ামে গান গাইবেন। এর আগে ২০২৪ সালে তিনি যখন ব্রিটেনে অনুষ্ঠান করতে গিয়েছিলেন, তখন ব্রিটিশ পপ তারকা এড শিরানের সঙ্গে তার যুগলবন্দী আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর এড শিরান নিজেই অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে গিয়ে তার সঙ্গে একটি গানে কোলাবও করেন।

এবার ফের ব্রিটেনে তার অনুষ্ঠান ঘিরে ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা বিরাজ করছে। ১৪ কোটি টাকা পারিশ্রমিকের এই খবর অরিজিতকে লাইভ কনসার্টের জগতে শীর্ষস্থানে পৌঁছে দিয়েছে। বিপুল অর্থ আর সাফল্যের মালিক হলেও, অরিজিৎ সিংয়ের জীবনযাপন অত্যন্ত সাধারণ। জিয়াগঞ্জের পৈতৃক বাড়ি ছাড়াও মুম্বাইয়ের নাভি মুম্বাইতে তার একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। এছাড়াও প্রায় ৩ কোটি টাকার গাড়ি তার সংগ্রহে থাকলেও, অধিকাংশ সময় তাকে স্কুটিতে করেই ঘুরতে দেখা যায়। পোশাকেও নেই কোনো বাহুল্য।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

২ ঘণ্টার জন্য কত কোটি পারিশ্রমিক নেন অরিজিৎ

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার