Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৩০ আসনে ভোট পুনর্গণনার দাবিতে ইসিতে ১১ দলীয় ঐক্য’র নেতারা

BN DESK
15 February 2026, 04:05 PM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে ইসিতে উপস্থিত হয়েছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। 

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তারা রাজধানীর আগারগাঁওয়ে পৌঁছান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, নির্বাচনের দিনে বিভিন্ন কেন্দ্রের ভোটে জালিয়াতি, এজেন্টদের কেন্দ্র থেকে বের করা, ফলাফল শিটে ওভাররাইটিং ও ঘষামাজার মতো অনিয়ম ঘটেছে। কিছু কেন্দ্রে ফলাফল প্রকাশে অস্বাভাবিক দেরি হয়েছে, আবার কিছু কেন্দ্রে ‘বিদ্যুৎগতিতে’ ফল ঘোষণা করা হয়েছে। তিনি জানান, যেসব আসনে নির্বাচনী আচরণবিধি মানা হয়নি এবং অনিয়ম হয়েছে, সেসব আসনে পুনর্গণনার আবেদন করা হবে এবং সম্ভাব্য আইনি পদক্ষেপও নেওয়া হবে। এছাড়া নির্বাচনের পরবর্তী সহিংসতা ও হামলার ঘটনায় স্থানীয় প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।

ব্রিফিংয়ে জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এড. মুয়াযযম হোসেন হেলাল, ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান, পাবনা-১ আসনে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। মুয়াযযম হোসেন হেলাল জানান, ৩০টি আসনে পুনর্গণনা হলে প্রকৃত ফলাফল প্রকাশ পাবে এবং যাদের পরাজিত দেখানো হয়েছে, তাদের অনেকেই বিজয়ী হবেন।

ড. আব্দুল মান্নান অভিযোগ করেন, ঢাকা-৬ এর কয়েকটি কেন্দ্রের ফলাফল শিটে অসংগতি রয়েছে, যেমন এজেন্টের নামের গরমিল, এনআইডি নম্বর অনুপস্থিতি, ওভাররাইটিং, কার্বন কপি বা পেন্সিলে লেখা, ফটোকপি শিট ব্যবহার এবং কলমে কেন্দ্রের নাম লেখা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

৩০ আসনে ভোট পুনর্গণনার দাবিতে ইসিতে ১১ দলীয় ঐক্য’র নেতারা

B
BN DESK | 15 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার