Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৩০ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিতে কমলালেবুর কার্টনে সিগারেট

BN DESK
04 September 2026, 06:35 AM পড়তে ১ মিনিট
৩০ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিতে কমলালেবুর কার্টনে সিগারেট

নিউজ ডেস্ক:   অসাধু আমদানিকারক ৩০ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিতে  কমলালেবুর কার্টনে এনেছে ১ কোটি ২৫ লাখ শলাকা বিদেশি সিগারেট।  

বৃহস্পতিবার (২২ মে) চট্টগ্রাম বন্দর কাস্টমস কর্তৃপক্ষ কমলালেবুর আড়ালে আমদানি করা সিগারেটের চালানটি জব্দ করেছে।

চট্টগ্রাম কাস্টমস হাউজের উপ-কমিশনার কাজী রাইহানুজ জামান জানিয়েছেন, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান আহসান করপোরেশন ফ্রেশ নেভাল অরেঞ্জ ঘোষণা দিয়ে ওই চালান আমদানি করে। চালান খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান দিবা ট্রেডিং। কাস্টমসের কাছে আগেই গোপন সংবাদ ছিল যে, এ চালানে ঘোষণাবহির্ভূত পণ্য থাকতে পারে। কাস্টমস হাউজের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সদস্যরা রপ্তানিকারকের ওয়েবসাইট, উৎস দেশ, আমদানিকারকের ব্যবসার ধরণ ও ঠিকানা, পণ্যের বর্ণনা এসব বিষয় যাচাই করে গড়মিল পাওয়ায় চালানটি কায়িক পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। পরে শতভাগ কায়িক পরীক্ষা চালানো হলে কনটেইনারে ১ হাজার ২৫০ কার্টন বিদেশি সিগারেট এবং ৩৮৮ কার্টন ফ্রেশ নেভাল অরেঞ্জ পাওয়া যায়।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এ চালানের মাধ্যমে আনুমানিক ৩০ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে আমদানিকারক প্রতিষ্ঠান। পুরো চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

৩০ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিতে কমলালেবুর কার্টনে সিগারেট

B
BN DESK | 23 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার