Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৩১ বছর পর প্রেক্ষাগৃহে সালমান শাহের সিনেমা

BN DESK
09 October 2025, 01:47 PM পড়তে ১ মিনিট
৩১ বছর পর প্রেক্ষাগৃহে সালমান শাহের সিনেমা

ঢাকাই সিনেমার রাজপুত্র সালমান শাহ নেই ২৯ বছর। তবু তার জনপ্রিয়তা, তাকে ঘিরে ভক্তদের উন্মাদনা এতটুকু কমেনি। এখনো তার জন্মদিন, মৃত্যুবার্ষিকী কিংবা সিনেমা মুক্তি পেলে তাকে ঘিরে শুরু হয় আলোচনা।  ১৯৯৪ সালে মুক্তি পাওয়া সালমান শাহ-মৌসুমী জুটির ‘অন্তরে অন্তরে’ সিনেমাটি আবারও মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।

পুরান ঢাকার কোর্ট-কাচারি এলাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত ঐতিহ্যবাহী আজাদ সিনেমা হলে চলছে সিনেমাটি।

মুক্তির ৩১ বছর পরও সালমান শাহ ও মৌসুমীর রসায়ন দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন দর্শকরা। আজও হলের পর্দায় এই জুটির প্রেম, খুনসুটি, কমেডি আর আবেগঘন মুহূর্তগুলো দেখে দর্শকদের হৃদয়ে বয়ে যাচ্ছে এক মধুর আবেশ। এমনটাই জানাচ্ছে হল কর্তৃপক্ষ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

৩১ বছর পর প্রেক্ষাগৃহে সালমান শাহের সিনেমা

B
BN DESK | 05 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার