Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৩১ মে নজরুল কনসার্ট: একমঞ্চে গাইবে ১০ ব্যান্ড

BN DESK
03 September 2026, 10:03 PM পড়তে ১ মিনিট
৩১ মে নজরুল কনসার্ট: একমঞ্চে গাইবে ১০ ব্যান্ড

বিনোদন ডেস্কঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘নজরুল কনসার্ট- ২০২৫’।

৩১শে মে বিকাল ৫টায় মানিক মিয়া এভিনিউতে শুরু হবে এই আয়োজন, চলবে রাত পর্যন্ত। অংশ নিচ্ছে দেশের শীর্ষ ১০ ব্যান্ড।

ব্যান্ডগুলো হলো- সোলস্‌, আর্ক, ওয়ারফেজ, দলছুট, শিরোনামহীন, ডিফরেন্ট টাচ, ব্ল্যাক, মিজান অ্যান্ড ব্রাদার্স, রেবেল ও এফ মাইনর। তারা পরিবেশন করবে নজরুলের কালজয়ী উদ্দীপনামূলক গান। থাকবে কবিতার আবৃত্তিও। একইদিন প্রকাশিত হবে ব্যান্ডগুলোর গাওয়া গান নিয়ে বিশেষ অ্যালবাম। এতে থাকছে- ‘কারার ঐ লৌহ কপাট’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’সহ নজরুলের ১০টি গান।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠানটির আয়োজন করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। গানগুলোর সুর ও বাণী অক্ষুণ্ন রাখতে কাজ করেছেন নজরুল সংগীত পণ্ডিত ইয়াকুব আলী খান। শ্রোতারা গানগুলো শুনতে পারবেন ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে। দর্শকরা কনসার্টটি উপভোগ করতে পারবেন বিনামূল্যে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

৩১ মে নজরুল কনসার্ট: একমঞ্চে গাইবে ১০ ব্যান্ড

B
BN DESK | 26 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার