Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৩৫ মিনিট পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

BN DESK
02 September 2026, 10:53 PM পড়তে ১ মিনিট

বৈরী আবহাওয়ার কারণে ৩৫ মিনিট বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

আজ শনিবার (৬ জুন) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।

একই সময়ে পাটুরিয়া ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী।

এর আগে দুপুরে ২টা ১৫ মিনিটের দিকে হঠাৎ করে শুরু হওয়া প্রবল ঝড়, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে এই নৌরুটে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় পারাপার শুরু হয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম আব্দুস সালাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন আবার নিয়মিত পারাপার চলছে।

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

৩৫ মিনিট পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

B
BN DESK | 06 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার