প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের কারণে প্রায় একঘন্টা বন্ধ থাকার পরে স্বাভাবিক হয়েছে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল।
আজ মঙ্গলবার (২৬ মে) সোয়া ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিুটিসির ডিজিএম আব্দুস সালাম জানান, সোয়া ১১ টার দিকে ঘাট এলাকায় কাল বৈশাখী ঝড় শুরু হয়। এসময় দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। ফেরিগুলোকে ঘাটে নোঙর করে রাখা হয়েছে। ঘরমুখো যাত্রীরা ফেরিতে অবস্থান করে।
আবহাওয়া অনুকুলে আসলে বেলা ১২ টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এসময বৃষ্টিতে যাত্রীরা চরম দুর্ভোগ পোহায়।
ঈদ যাত্রা উপলক্ষে এই রুটে ছোট বড় ১৮ টি ফেরি যাত্রী ও যানবাহন পারাপারের জন্য নিয়োজিত আছে।