Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৪০ কি.মি. ট্রেনের হ্যান্ডেলে ঝুলে প্রাণে রক্ষা পেলেন রেল পুলিশ

BN DESK
05 September 2026, 02:04 PM পড়তে ১ মিনিট

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে ট্রেন থেকে ছিটকে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন সোহেল রানা (৪০) নামে রেলওয়ে পুলিশের এক সদস্য। শনিবার (২৮ মার্চ) সকাল ৭টায় চাটমোহর রেলওয়ে স্টেশনে ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত পুলিশ সদস্য সোহেল দিনাজপুরের বিরল উপজেলার নেরাবাড়ী গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ক্রসিংজনিত কারণে মূলাডুলি স্টেশনে দাঁড়ায়। প্রচুর ভিড় থাকায় ওই ট্রেনে কর্মরত সোহেল রানাসহ আরেক পুলিশ সদস্য এবং একজন টিটি স্টেশনে নেমে পায়চারি করছিলেন। হঠাৎই সিগন্যাল পেয়ে ট্রেনটি ছেড়ে দিলে অন্য দুইজন কোনোমতে উঠতে পারলেও পুলিশ সদস্য সোহেল রানা ট্রেনে উঠতে পারেননি।

পরে তিনি ট্রেনের হ্যান্ডেলে ঝুলে প্রায় ৪০ কিমি আসার পর চাটমোহর স্টেশন অতিক্রম করার সময় রেললাইনের পাশে পড়ে যান। এসময় অল্পের জন্য ট্রেনের চাকার নিচে পড়েননি তিনি। এ ঘটনায় তিনি মাথা, মুখমন্ডল ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ সদস্যরা এসে আহত পুলিশ সদস্য সোহেল রানাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নিয়ে যান।

চাটমোহর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহুরুল ইসলাম জানান, দীর্ঘসময় ট্রেনের হ্যান্ডেল ধরে ঝুলে আসার পর আর ব্যালান্স রাখতে পারেননি সোহেল রানা। পরে চাটমোহর স্টেশন অতিক্রম করার সময় পড়ে যান তিনি। এসময় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, ওই পুলিশ ট্রেনেই কর্মরত ছিলেন। ট্রেন থেকে পড়ে আহত হলে হাসপাতালে আনা হয়। পরে তাকে রেলওয়ে পুলিশ সদস্যরা এসে নিয়ে গেছে।

এলাকা: পাবনা চাটমোহর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

৪০ কি.মি. ট্রেনের হ্যান্ডেলে ঝুলে প্রাণে রক্ষা পেলেন রেল পুলিশ

B
BN DESK | 29 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার