Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৪০ ফুট পানির নিচে পাওয়া গেল নিখোঁজ কলেজছাত্রের মরদেহ

BN DESK
02 September 2026, 07:40 PM পড়তে ১ মিনিট

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর কাছে নদীতে গোসল করার জন্য ঝাঁপ দিয়ে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের দুই দিন পর আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ৪০ ফুট পানির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মাওয়া পদ্মা সেতুর ৪নং পিলারের কাছে এমআইএসটির ১৮ জন ছাত্র নৌকা নিয়ে পদ্মা সেতু দেখতে যান। এ সময় পদ্মা সেতুর কাছে গিয়ে তিন ছাত্র গোসল করার জন্য নদীতে ঝাঁপ দেন । দুইজন ছাত্র সাঁতরে উঠলেও একজন নিখোঁজ হয়। নিখোজের নাম নাইম। তিনি সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের ছাত্র।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পদ্মা সেতুর ৪ নং পিলারের ৫০০ গজ দূরে ৪০ ফিট পানির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে নিহতের স্বজনদের মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত শনিবার বিকেলের দিকে সংবাদ পাওয়ার পর থেকে মুন্সীগঞ্জ ও ঢাকার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি টিম উদ্ধার অভিযান চালায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

৪০ ফুট পানির নিচে পাওয়া গেল নিখোঁজ কলেজছাত্রের মরদেহ

B
BN DESK | 02 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার