Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৪২ বছরের ধারাবাহিকতায় আগামী রোববার থেকে বগুড়ায় ৭ দিনের বৈশাখী মেলা শুরু

BN DESK
05 September 2026, 07:42 PM পড়তে ১ মিনিট
৪২ বছরের ধারাবাহিকতায় আগামী রোববার থেকে বগুড়ায় ৭ দিনের বৈশাখী মেলা শুরু

স্টাফ রিপোর্টার : বাংলা নতুন বছরকে বরণের লক্ষে ৪২ বছরের ধারাবাহিকতায় এ বছরও পৌরপার্ক ও টিটু মিলনায়তন চত্বরে আগামী পহেলা বৈশাখ হতে সাত বৈশাখ (১৪-২০ এপ্রিল) পর্যন্ত অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা। এবারের বৈশাখী মেলায় বিশেষ আকর্ষণ থাকছে মাছমেলা, ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত পুতুল নাচ, মাটির বিভিন্ন সামগ্রীসহ তাঁত, কারু ও চারু পণ্যের বাহারি পণ্যের স্টল।

পৌরপার্কের ওস্তাদ আলাউদ্দিন মুক্তমঞ্চে আগামী পহেলা বৈশাখ সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে বর্ষবরণের উদ্বোধনী অনুষ্ঠান। এছাড়াও মেলামঞ্চে প্রতিদিন সন্ধ্যায় পরিবেশিত হবে লোকগান, বাউলগান, পালাগান, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলায় আরও থাকছে কুষ্টিয়ার লালনের দল, পশ্চিমবঙ্গের নাট্যদল নেতাজী পার্ক সংস্থার নৃত্যনাট্য,  মেলামাঠে প্রতিদিন বিকেলে পরিবেশিত হবে লাঠিখেলা, মোরগ লড়াই, পাতাখেলা, সাপ খেলা সহ বিভিন্ন লোকজ খেলাধুলা। প্রতিদিন সকালে অনুষ্ঠিত হবে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা ও স্কুল নাটক।

মেলা কমিটির সদস্য সচিব তৌফিক হাসান ময়না জানান, বৈশাখী মেলার প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে  শোভাযাত্রার জন্য সাজসজ্জার কাজ এগিয়ে নিচ্ছে নাট্যকর্মীরা। এবারের শোভাযাত্রা এবং বৈশাখী মেলা থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং পৃথিবীর মানুষের মঙ্গল কামনা করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

৪২ বছরের ধারাবাহিকতায় আগামী রোববার থেকে বগুড়ায় ৭ দিনের বৈশাখী মেলা শুরু

B
BN DESK | 08 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার