Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৪৭ জন পর্যটককে রেমাক্রিতে রেখে পালিয়ে গেলেন ট্রাভেল গ্রুপের সদস্যরা

BN DESK
29 March 2026, 07:41 AM পড়তে ১ মিনিট

ঢাকা থেকে বান্দরবানের দুর্গম থানচি-রেমাক্রি এলাকায় ঘুরতে গিয়ে বিপাকে পড়েন ৪৭ জন পর্যটক। ‘ভ্রমণ প্রিয় পর্যটক’ ও ‘ঘুরি বাংলাদেশ’ নামে দুই ট্রাভেল গ্রুপের হোস্টরা তাদের সেখানে ফেলে পালিয়ে যায়।

শনিবার (২৮ মার্চ) এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, ৬,৯৯৯ টাকার তিন দিন চার রাতের প্যাকেজে তাদের নেওয়া হলেও নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা হয়নি। পরে স্থানীয় গাইডদের সহায়তায় তারা দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিয়ে ২১ কিলো এলাকায় পৌঁছে আলীকদমে আসেন।

স্থানীয় গাইড সেলিম জানান, হোস্টরা তাকে ও পর্যটকদের রেমাক্রিতে রেখে চলে যান। পরে আলীকদম উপজেলা প্রশাসন খাবার ও ঢাকায় ফেরার ব্যবস্থা করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

৪৭ জন পর্যটককে রেমাক্রিতে রেখে পালিয়ে গেলেন ট্রাভেল গ্রুপের সদস্যরা

B
BN DESK | 29 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার