Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৪৮ হাজার প্রবাসীর ভোটার হতে আবেদন

BN DESK
03 September 2026, 04:22 AM পড়তে ১ মিনিট
৪৮ হাজার প্রবাসীর ভোটার হতে আবেদন

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানিয়েছেন, ৯টি দেশ থেকে ৪৮ হাজার ৮০ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে ভোটার হয়েছেন ১৭ হাজার ৩৬৭ জন।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। এস এম হুমায়ুন কবীর বলেছেন, নতুন করে পাঁচটি দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া গেছে। সেগুলো হলো-ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, যুক্তরাষ্ট্র ও মালদ্বীপ। এখন ইকুইপমেন্ট তৈরির কাজ চলছে। তিনি বলেন, সবগুলো দূতাবাসে ভোটার আইডি’র কাজ চালানোর সম্মতিও পেয়েছি। জাপানের পাবলিক আইপি পেতে একটু সময় লাগবে। আমি আশাবাদী, এ মাসের মধ্যে হবে।

এনআইডি’র মহাপরিচালক বলেন, বর্তমানে ৯টি দেশে কার্যক্রম চলছে এ পর্যন্ত ৪৮ হাজার ৮০ জনের আবেদন পাওয়া গেছে। ২৯ হাজার ৬৪৬ জনের বায়োমেট্রিক তথ্য নেওয়া হয়েছে। ১৭ হাজার ৩৬৭ জনকে ভোটার করে নেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

৪৮ হাজার প্রবাসীর ভোটার হতে আবেদন

B
BN DESK | 15 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার