Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৪৯৮টি প্রস্তাব আলোচনায় নিয়ে আজ শুরু হচ্ছে চার দিনব্যাপী ডিসি সম্মেলন

BN DESK
05 September 2026, 12:44 PM পড়তে ১ মিনিট

আজ থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন যা চলবে ৬ মে পর্যন্ত। এবারের সম্মেলনে স্বাস্থ্য খাতসহ জেলা প্রশাসকদের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন সরকারের নীতিনির্ধারকেরা। রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে মোট ৩৪টি অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্মেলনের প্রথম দিন, রোববার সকাল সাড়ে ১০টায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর সাথে মুক্ত আলোচনা। এবারের সম্মেলনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান ও স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা।

ডিসি সম্মেলন উপলক্ষে আটজন বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিদের থেকে ১ হাজার ৭২৯টি প্রস্তাব পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত হওয়া ৪৯৮টি প্রস্তাবের ওপর সম্মেলনে আলোচনা হবে।উল্লেখ্য, মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে নীতিনির্ধারণ, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করে থাকেন ডিসি বা জেলা প্রশাসকরা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ-সংক্রান্ত বিষয়ে ডিসিদের দেওয়া প্রস্তাব নিয়ে প্রতিবছর ডিসি সম্মেলনে আলোচনার মাধ্যমে নেওয়া হয় কার্যকর সিদ্ধান্ত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

৪৯৮টি প্রস্তাব আলোচনায় নিয়ে আজ শুরু হচ্ছে চার দিনব্যাপী ডিসি সম্মেলন

B
BN DESK | 03 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার