Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৪ উপদেষ্টার একান্ত সচিবকে বদলি

BN DESK
13 February 2026, 06:50 PM পড়তে ১ মিনিট

অন্তর্বর্তীকালীন সরকারের চার উপদেষ্টার পিএসকে (একান্ত সচিব) অন্যত্র বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। 

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। 

তারা হলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের একান্ত সচিব এ কে এম  তাজকির-উজ জামান। তাকে শিক্ষা উপদেষ্টার পিএস পদ থেকে সরিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। 

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার পিএস মুকতাদিরুল আহমেদকে অর্থ বিভাগের উপসচিব পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। 

নৌপরিবহন উপদেষ্টার পিএস মো. জাহিদুল ইসলামকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। 

এদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত (প্রতিমন্ত্রীর মর্যাদা) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব (পিএস) মো. কুতুব আল-হোসাইনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে বদলি পূর্বক পদায়ন করা হয়েছে। 

পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মো. আবু ওয়াদুদকে অর্থ বিভাগের উপসচিব পদে বদলি পূর্বক পদায়ন করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

৪ উপদেষ্টার একান্ত সচিবকে বদলি

B
BN DESK | 13 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার