Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৪ ওভারে ৭ রানে নাহিদ রানার ৩ উইকেট

BN DESK
10 April 2026, 08:01 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন নাহিদ রানা। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে করাচি কিংসের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট ও একটি মেডেন নিয়ে ম্যাচের অন্যতম নায়ক হন তিনি। শরিফুল ইসলাম নেন ১ উইকেট।

নাহিদদের দুর্দান্ত বোলিংয়ে ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৭ রানেই অলআউট হয় করাচি। ফলে পেশোয়ার জালমি জেতে ১৫৯ রানের বড় ব্যবধানে এবং ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে উঠে আসে দ্বিতীয় স্থানে।

এর আগে ব্যাটিংয়ে বাবর আজম (৮৭*) ও কুশল মেন্ডিস (১০৯) গড়েন ১৯১ রানের জুটি। শেষদিকে আবদুল সামাদের ১২ বলে ৪০ রানের ঝড়ে ৩ উইকেটে ২৪৬ রানের বিশাল সংগ্রহ পায় জালমি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

৪ ওভারে ৭ রানে নাহিদ রানার ৩ উইকেট

B
BN DESK | 10 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার