Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৫০০ টাকার দ্বন্দ্বে ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন

BN DESK
07 September 2026, 11:37 PM পড়তে ১ মিনিট
৫০০ টাকার দ্বন্দ্বে ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জুয়ার ৫০০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ইসরাফিল মিয়া (১৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ফুপাতো ভাইয়ের বিরুদ্ধে।গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার মেহারি ইউনিয়নের খেওড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ইসরাফিল (১৮) ওই গ্রামের মিন্টু মিয়ার ছেলে।

আজ বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনার পর থেকে ঘাতক ফুফাতো ভাই বাবু মিয়া (৩৫) পলাতক রয়েছে। সে একই গ্রামের মজলু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসরাফিলের অটো গ্যারেজে তার ফুফাতো ভাই বাবু মিয়া বিভিন্ন সময় অটোরিকশার মেরামত কাজ করাতো। মেরামত কাজের ৫০০ টাকা বাবুর কাছ থেকে পেত ইসরাফিল। কিন্তু তা পরিশোধ না করায় তাদের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার ঘাতক বাবু স্থানীয় গ্রাম্য মেলা উপলক্ষে ইসরাফিলের গ্যারেজের সামনে দোকান বসায়।

এ নিয়ে বাক-বিতণ্ডার একপর্যায়ে বাবু ইসরাফিলকে মারধর করে। পরে সে তার বাবাকে নিয়ে মারধরে বিষয়টি জানাতে ফুফুর বাড়িতে গেলে তাকে দেখে ক্ষুব্ধ হয় বাবু। একপর্যায়ে বাবু কাঠ দিয়ে ইসরাফিলের বুকে সজোরে আঘাতসহ ব্যাপক মারধর করে। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘাতক বাবু মিয়াকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

৫০০ টাকার দ্বন্দ্বে ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন

B
BN DESK | 15 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার