Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৫০ লাখ টাকাসহ আটক পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা

BN DESK
12 February 2026, 01:26 AM পড়তে ১ মিনিট

৫০ লাখ টাকাসহ পটুয়াখালীর কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কাজল মৃধাকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণকালে তাকে আটক করা হয়।

আটককৃত কাজল মৃধা পটুয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের নির্বাচন পরিচলনা কমিটির সদস্য বলে জানা গেছে।

কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত অর্থ ভোটারদের প্রভাবিত করার উদ্দেশে বিতরণ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কাজল মৃধার দাবি, তিনি তার ব্যক্তিগত প্রয়োজনে এ টাকা রেখেছেন।

ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

৫০ লাখ টাকাসহ আটক পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা

B
BN DESK | 12 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার