Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৫০ হাজার টাকায় কোলের সন্তান বিক্রি করে মায়ের অপহরণ নাটক

BN DESK
05 September 2026, 12:45 AM পড়তে ১ মিনিট

কুমিল্লার দেবিদ্বারে ২৭ দিন বয়সী কন্যাশিশুকে ৫০ হাজার টাকায় বিক্রি করে পরে অপহরণের নাটক সাজানোর অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পুলিশের তদন্তে ও সিসিটিভি ফুটেজে ঘটনার সত্যতা প্রকাশ পায়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে আকলিমা বেগম তার শিশু কন্যা হাফসাকে চিকিৎসার কথা বলে দেবিদ্বার উপজেলা সদরে নিয়ে যান। সেখানে এক নিঃসন্তান দম্পতির কাছে ৫০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করেন। পরে তিনি বুড়িচং উপজেলার সাবের বাজার এলাকায় সড়কের পাশে অচেতন হয়ে পড়ে ‘সন্তান অপহরণ’-এর গল্প প্রচার করেন। স্থানীয়রা বিষয়টি দেবপুর ফাঁড়ি পুলিশকে জানালে পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে পৌঁছে দেয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তদন্ত শুরু করে। প্রায় ৩৫ ঘণ্টা পর শুক্রবার রাতে শিশুটিকে দত্তক নেওয়া দম্পতি আবু সাঈদ ও তার স্ত্রী পুলিশের মাধ্যমে শিশুটিকে ফিরিয়ে দেন।

আকলিমা বেগম দেবিদ্বার পৌরসভার বড়আলমপুর গ্রামের দিনমজুর কামাল হোসেনের স্ত্রী। তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, হাসপাতালে এক নার্স তার মেয়ের শারীরিক সমস্যার কথা বলে তাকে নিরুৎসাহিত করেন এবং বিক্রির জন্য প্ররোচনা দেন। তবে বিক্রির টাকা তাৎক্ষণিকভাবে পাননি বলেও দাবি করেন তিনি।

শিশুটিকে দত্তক নেওয়া আবু সাঈদ জানান, শিশুটিকে নিয়ে ঢাকায় যাওয়ার পর সংবাদ মাধ্যমে ‘শিশু অপহরণ’-এর খবর দেখে বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে সত্যতা জেনে পুলিশের সহায়তায় শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেন।

এদিকে, শিশুটির বাবা কামাল হোসেন বলেন, তিনি দিনমজুরি করে সংসার চালান এবং সন্তানের লালন-পালনে কোনো অভাব ছিল না। স্ত্রীর এমন সিদ্ধান্তের বিষয়ে তিনি কিছুই জানতেন না।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মা স্বেচ্ছায় সন্তান বিক্রি করে অপহরণের নাটক সাজান। সিসিটিভি ফুটেজ ও তথ্য-উপাত্ত যাচাই করে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

৫০ হাজার টাকায় কোলের সন্তান বিক্রি করে মায়ের অপহরণ নাটক

B
BN DESK | 02 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার