Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৫৮ বছরেও পেশাদার ফুটবলে খেলে চলেছেন ‘কিং কাজু’

BN DESK
02 September 2026, 07:39 AM পড়তে ১ মিনিট
৫৮ বছরেও পেশাদার ফুটবলে খেলে চলেছেন ‘কিং কাজু’

স্পোর্টস ডেস্ক:  বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে পেশাদার ফুটবলে দাপিয়ে বেড়াচ্ছেন জাপানি খেলোয়াড় কাজুইউশি মিউরা।

জাপানের চতুর্থ স্তরের ক্লাবে মিউরা ৪০তম মৌসুমে পেশাদার ফুটবলার হিসেবে খেলেছেন। জাপান জাতীয় দলের সাবেক খেলোয়াড় ‘কিং কাজু’ নামেই বেশি পরিচিত তিনি। 

রবিবার অ্যাতলেতিকো সুজুকার হয়ে এই স্ট্রাইকার বদলি হয়ে মাঠে নামেন ৮২তম মিনিটে। জাপান ফুটবল লিগে দলের ২-১ গোলের জয়ে অবদান রাখেন তিনি।

১৯৯০’ এর দশকে এশিয়ার অন্যতম পরিচিত এই ফুটবলার অবশ্য কোনও গোল করনেনি। তবে ৫৮ বছর ১০৯ দিন বয়সে আরও একবার সংবাদ শিরোনাম হয়ে বলেছেন, ‘দলে অবদান রাখতে পেরে দারুণ খুশি। সতীর্থ ও ট্রেইনারদের সহায়তায় আমি এতদূর আসতে পেরেছি। এখন আমি আরও ভালো খেলতে চাই।’

পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব অলিভেইরেন্সে দুই মৌসুম খেলার পর গত বছর জাপানে ফিরে আসেন মিউরা। ইয়োকোহামা এফসি থেকে ধারে সেখানে ক্লাবটির হয়ে ৯টি ম্যাচ খেলেন তিনি।  

১৯৮৬ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে অভিষেকের পর ইতালি, ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়াতেও খেলেছেন। ১৯৯৩ সালে জাপানে পেশাদার জে-লিগ চালু হলে ফুটবলকে জনপ্রিয় করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মিউরা জাতীয় দলের হয়ে ১৯৯০ সালে অভিষেক করেন। তবে ১৯৯৮ সালে জাপানের প্রথম বিশ্বকাপ দলে তাকে রাখা হয়নি—যদিও তিনি জাতীয় দলের হয়ে ৮৯ ম্যাচে ৫৫টি গোল করেছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

৫৮ বছরেও পেশাদার ফুটবলে খেলে চলেছেন ‘কিং কাজু’

B
BN DESK | 16 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার