Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৫ কোটি টাকা চাঁদা দাবি না দেওয়ায় পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

BN DESK
02 September 2026, 08:09 AM পড়তে ১ মিনিট
৫ কোটি টাকা চাঁদা দাবি না দেওয়ায় পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

রাজধানী ঢাকার পল্লবীতে এক ব্যবসায়ীর কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় হামলার ঘটনা ঘটেছে ব্যবসাপ্রতিষ্ঠানটিতে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 গতকাল শুক্রবার (১১ জুলাই) বিকেল পাঁচটার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ।

এ কে বিল্ডার্স নামের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. কাইউম আলী খান। তার ছেলে আমিমুল এহসান জানান, তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে পাঁচ কোটি টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় দুই দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা করে সিসি ক্যামেরাসহ অনেক কিছু নিয়ে যায় সন্ত্রাসীরা।

তিনি বলেন,গতকাল ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী এসে প্রতিষ্ঠানে হামলা করে। এ সময় তারা গুলিবর্ষণও করে। গুলিতে একজন আহত হয়েছেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বিষয়টি নিয়ে বলেন,গুলিবর্ষণের ঘটনায় এখনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনাটি গুরুত্বসহ তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তবে চাঁদা দাবি ও হামলার ঘটনায় গত বৃহস্পতিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খান।

জিডিতে তিনি অভিযোগ করেন, গত ২৭ জুন তার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রথমবার হামলা করা হয়। এরপর ৪ জুলাই আবার হামলা করে অজ্ঞাত ব্যক্তিরা। তারা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

৫ কোটি টাকা চাঁদা দাবি না দেওয়ায় পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

B
BN DESK | 12 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার