Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে নাটকীয় জয় স্পেনের

BN DESK
02 September 2026, 12:00 PM পড়তে ১ মিনিট
৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে নাটকীয় জয় স্পেনের

স্পোর্টস ডেস্ক : ম্যাচ তখন ড্রয়ে শেষ হওয়ার পথে। ৯৩ মিনিটে ব্রায়ান জারাগোজা আদায় করে নিলেন পেনাল্টি। সফল স্পট কিকে গোল করলেন তিনিই। নেশনস লিগে ৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে নাটকীয় এক জয় পেলো স্পেন।

ঘরের মাঠে সোমবার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল। ৫ গোলের ৪টিই হয়েছে দ্বিতীয়ার্ধে। নিষ্প্রাণ প্রথমার্ধে ৩২ মিনিটে ইয়েরিমো পিনোর গোলে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে জোয়েল মন্তেইরো সমতা টানার পাঁচ মিনিট পর স্বাগতিকদের ফের লিড এনে দেন বদলি নামা ব্রায়ান হিল। শেষ দিকে (৮৫ মিনিটে) আন্দি জেকিরি পেনাল্টি থেকে আরেক দফা সমতা ফেরানোর পর যোগ করা সময়ে পেনাল্টি গোলেই ব্যবধান গড়ে দেন স্পেনের আরেক বদলি খেলোয়াড় ব্রায়ান সারাগোসা।

গ্রুপের শীর্ষে থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল স্পেন। অন্যদিকে সার্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে দ্বিতীয় স্থানে থেকে শেষ আটে উঠেছে ডেনমার্ক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে নাটকীয় জয় স্পেনের

B
BN DESK | 19 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার