Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৫ দশক আগের লজ্জাজনক অবস্থানে ম্যান ইউনাইটেড

BN DESK
02 September 2026, 10:43 AM পড়তে ১ মিনিট
৫ দশক আগের লজ্জাজনক অবস্থানে ম্যান ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেড ছন্দে নেই অনেকটা দিন ধরে। ইংলিশ ফুটবলে রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়ন দলটা লিগ শিরোপার মুখ দেখে না ২০১৩ সালের পর থেকে। একে একে এসেছেন বহু কোচই। তবে লিগ টেবিলে ইউনাইটেডের দুর্ভাগ্যের গল্পটা শেষ হয়নি। গতকাল রাতে টটেনহ্যামের বিপক্ষে হারের পর ৫ দশক আগের লজ্জাজনক অবস্থানেও ফিরতে হয়েছে তাদের। 

১৯৭৩-৭৪ মৌসুমের পর ইংলিশ শীর্ষ লিগে এবারই প্রথম ২৫ ম্যাচে ১২ ম্যাচ হারল ইউনাইটেড। ৫১ বছর আগে সেই মৌসুমে প্রথম ২৫ ম্যাচে ১৩ ম্যাচ হারা ইউনাইটেড অবনমিত হয়েছিল। তবে এবারে এখন পর্যন্ত সেই অবস্থানে নেই তারা। গতকাল ১২তম হারের দেখা পাওয়া ইউনাইটেড ২৯ পয়েন্ট নিয়ে নেমে গেছে ১৫ নম্বরে।গতকাল ইউনাইটেডকে হারিয়ে টটেনহ্যামও অবশ্য ইতিহাসকে ফিরিয়েছে নতুনভাবে। ৪৫ বছর পর ইউনাইটেডের বিপক্ষে জয়ের হ্যাটট্রিক পেল উত্তর লন্ডনের ক্লাবটি। 

গতকালের ম্যাচে স্পার্সদের জয় এসেছে ১-০ গোলে। ১৩ মিনিটে করা জেমস ম্যাডিসনের গোলটিই তাদের জয় এনে দিয়েছে এদিন। আমোরিমের দল অবশ্য সমতা ফেরানোর ভালো সুযোগই পেয়েছিল। তবে আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো গারনাচো গোলমুখে একে একে তিনটি শট নিয়েও ব্যর্থ হয়েছেন। তাতে অবশ্য টটেনহ্যাম গোলরক্ষক গুলিয়েলমো ভিকারিওর অবদানটাকেও খাটো করার অবকাশ নেই। গতকালের ম্যাচের পর প্রিমিয়ার লিগের সবচেয়ে বাজে ফরোয়ার্ডের তকমাও পেয়ে যেতে পারেন আর্জেন্টাইন তারকা গারনাচো। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ১০ এর বেশি সুযোগ পেয়ে সবচেয়ে কম গোল করার লজ্জাজনক কীর্তি এখন এই আর্জেন্টাইনের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

৫ দশক আগের লজ্জাজনক অবস্থানে ম্যান ইউনাইটেড

B
BN DESK | 17 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার