Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৬৫৪ কোটি টাকায় দুবাইয়ে বাড়ি কিনলেন নেইমার

BN DESK
02 September 2026, 12:02 PM পড়তে ১ মিনিট
৬৫৪ কোটি টাকায় দুবাইয়ে বাড়ি কিনলেন নেইমার

স্পোর্টস ডেস্ক : পৃথিবীর ধনীরা দুবাইয়ে বাড়ি কিনছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন নেইমার। সম্প্রতি দুবাইয়ের বুগাতি রেসিডেন্সে ৫ কোটি ৪৫ লাখ ডলার দিয়ে এক পেন্ট হাউস (ভবনের ওপরের কক্ষ বা ফ্ল্যাট) কিনেছেন ব্রাজিলিয়ান তারকা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫৪ টাকা। এতেই নতুন করে খবরের শিরোনাম হয়েছেন তিনি।

আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুগতি রেসিডেন্স নামের সেই ভবনে বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টে সরাসরি গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। সেই সঙ্গে আছে সুইমিংপুল। অ্যাপার্টমেন্ট থেকে দুবাই শহরের মনোরম দৃশ্য দেখা যায়। বিলাসবহুল এই ভবনে ভূমধ্যসাগরের রিভিয়েরা অঞ্চলের আদলে তৈরি করা হয়েছে কৃত্রিম সৈকত; আছে সুইমিং পুল, ফিটনেস ক্লাব, গাড়ি পার্কিংয়ের বিলাসবহুল ব্যবস্থা। এছাড়াও ব্যক্তিগত পরিবহনসেবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যক্তিগত চাহিদা পূরণের ব্যবস্থা থাকবে। এসব সেবা কেবল ভবনের বাসিন্দাদের জন্য। ভবনটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি। এর নির্মাণ কাজ শেষ হতে আরও সাড়ে তিন বছর সময় লাগবে বলে জানা গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

৬৫৪ কোটি টাকায় দুবাইয়ে বাড়ি কিনলেন নেইমার

B
BN DESK | 19 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার