Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৬ দিনের রিমান্ডে মমতাজ

BN DESK
07 September 2026, 01:22 PM পড়তে ১ মিনিট
৬ দিনের রিমান্ডে মমতাজ

বিনোদন ডেস্ক : মানিকগঞ্জের পৃথক দুই মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার (২২ মে) সিংগাইর উপজেলায় একটি হত্যা মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে মমতাজের বিরুদ্ধে চার দিনের রিমান্ডের আদেশ দেন মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক আবদুল নুর। এছাড়া হরিরামপুর উপজেলায় হামলা ও ভাঙচুরের একটি মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক আইভী আক্তার এ কণ্ঠশিল্পীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।  এর আগে, বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৮টায় গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে করে মমতাজ বেগমকে আদালতে আনা হয়।

মমতাজ বেগমকে আদালতে উঠানোর সময় বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীরা তার শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। মমতাজের গায়ে ডিম ছুঁড়ে মারার ঘটনাও ঘটে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

৬ দিনের রিমান্ডে মমতাজ

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার