Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৭১ ইস্যুতে ইসহাক দারের মন্তব্যে একমত নয় ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

BN DESK
10 October 2025, 02:51 PM পড়তে ১ মিনিট
৭১ ইস্যুতে ইসহাক দারের মন্তব্যে একমত নয় ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে ৭১’র গণহত্যার ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত ৩টি বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। তবে ৭১’র অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে, ইসহাক দারের এমন বক্তব্যের সঙ্গে একমত নয় ঢাকা।

রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় দুই দেশ। ৫৪ বছরের সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়।

এর আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়ে গেছে। ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তি ও ২০০২ সালে পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মাধ্যমে তা সমাধান হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

৭১ ইস্যুতে ইসহাক দারের মন্তব্যে একমত নয় ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

B
BN DESK | 24 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার