Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৭ দিন পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

BN DESK
01 September 2026, 06:30 PM পড়তে ১ মিনিট
৭ দিন পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই হ্রদের পানি নিয়ন্ত্রণে আসায় সাতদিন চালু থাকার পর বন্ধ করা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়েল গেট।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৮টায় সব গেট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান।

তিনি জানান, বৃষ্টিপাত কম হওয়ায় কাপ্তাই হ্রদের পানির স্তর কমেছে। তাই বাঁধের সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য মতে, বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কাপ্তাই হ্রদে বর্তমানে ১০৭ দশমিক ০৫ ফুট পানি রয়েছে। হ্রদের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ ফুট।

এর আগে ৫ আগস্ট দিবাগত রাতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়া পানির চাপ কমাতে ১৬ গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। যা পরবর্তীতে ধাপে ধাপে বাড়িয়ে সাড়ে তিন ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

৭ দিন পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

B
BN DESK | 12 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার