Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় দুই মাস পর জামিনে কারামুক্ত ইমি

BN DESK
08 May 2026, 06:17 AM পড়তে ১ মিনিট

রাজধানীর শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তারের দুই মাস পর জামিনে কারামুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ (ইমি) ।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে হাইকোর্টের দেয়া অন্তর্বর্তীকালীন জামিনে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।

 

কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে জামিনের কাগজপত্র কারাগারে এলে তা যাচাই–বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে জামিনে মুক্তি দেয়া হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ৭ মার্চ রাতে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজসহ কয়েকজন। রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল তাতে বাধা দেয়। 

এক পর্যায়ে তাদের শাহবাগ থানার ভেতরে নিয়ে যাওয়া হয়। এ সময় থানার ভেতরেই আবদুল্লাহ আল মামুনকে মারধর করা হয়। পরে পুলিশ তাদের আটক করে রাখে। পরদিন থানা হেফাজতে আটক থাকা আসিফ আহমেদ সৈকতসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

এই মামলায় গত ৩০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পান তাসনিম আফরোজ ইমি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় দুই মাস পর জামিনে কারামুক্ত ইমি

B
BN DESK | 08 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার