Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল

BN DESK
10 October 2025, 02:11 PM পড়তে ১ মিনিট
৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। আজ রোববার (২৯ জুন) উপদেষ্টা পরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই শহিদ দিবস এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ৮ আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন হবে না।

এর আগে গত বুধবার ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার। পরিপত্রে দিবসটিকে প্রতি বছর যথাযথ মর্যাদায় প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়। দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার