Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

​নির্বাচন উপলক্ষে বন্ধ থাকছে তিন সিনেপ্লেক্স

BN DESK
11 February 2026, 07:05 PM পড়তে ১ মিনিট

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে দেশের জনপ্রিয় তিনটি সিনেপ্লেক্স-স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাস।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার তাদের সব শাখায় কোনো সিনেমার শো চলবে না। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, শুক্রবার থেকে যথারীতি সব কার্যক্রম শুরু হবে।

অন্যদিকে, ব্লকবাস্টার সিনেমাস এক বিজ্ঞপ্তিতে জানায়, নির্বাচন উপলক্ষে তিন দিন প্রেক্ষাগৃহটি বন্ধ থাকবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কোনো প্রদর্শনী হবে না। শনিবার পুনরায় চালু হবে শো। লায়ন সিনেমাসও একই সিদ্ধান্ত নিয়েছে। আজ ও আগামীকাল বন্ধ থাকছে তাদের কার্যক্রম। শুক্রবার থেকে দর্শকদের জন্য আবারও পর্দা উঠবে। নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারিভাবে দেশজুড়ে দোকানপাট, শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের সঙ্গেই সামঞ্জস্য রেখে প্রেক্ষাগৃহগুলোও সাময়িকভাবে কার্যক্রম স্থগিত রেখেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

​নির্বাচন উপলক্ষে বন্ধ থাকছে তিন সিনেপ্লেক্স

B
BN DESK | 11 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার