Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘অন্তরা দুষ্টু হলেও শুভকেই ভালোবাসে’

BN DESK
03 September 2026, 09:48 PM পড়তে ১ মিনিট
‘অন্তরা দুষ্টু হলেও শুভকেই ভালোবাসে’

বিনোদন ডেস্কঃ ছোট পর্দার দর্শকপ্রিয় মুখ ফারিয়া শাহরিন। বেশ লম্বা সময় ধরেই কাজ করছেন নাটক ও বিজ্ঞাপন জগতে, তবে সর্বাধিক আলোচনায় আসেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘অন্তরা’ চরিত্র দিয়ে। দুই বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ফের পর্দায় হাজির হচ্ছেন এই অভিনেত্রী। 

ফারিয়া শাহরিন বলেন, ‘আমি ব্যাচেলর পয়েন্টের জন্য দুই বছর কোনো কাজ করিনি। আমার সিজন থ্রি ও ফোর থেকে এন্ট্রি হয়। আমার ইচ্ছা ছিলো একটাই, কাজ যখন করব, একটাই ভালো কাজই করব।’

 

ফারিয়া বলেন, আমি হাজার হাজার কাজ করতে চাইনি, শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জন্য অপেক্ষা করেছি। কাজের জন্য সবাই আমাকে প্রশ্ন করত, কেন কাজ করছ না? এবার বলতে পারছি যে আমি ফিরছি।

ফারিয়া ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন থ্রি থেকে অন্তরার চরিত্রে আসেন। চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছে যে, অনেকেই ভুলবশত তাকে ‘রোকেয়া’ ভেবে থাকেন। তিনি জানান, নোয়াখালীতে শুটিংয়ের সময় শুটিং দেখতে গাছে উঠেও মানুষ অপেক্ষা করত।

অন্তরা চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য নিয়ে ফারিয়া বলেন,বেশির ভাগ মেয়েই ছলচাতুরি করে, কিন্তু অন্তরা দুষ্টু হলেও শুভকেই ভালোবাসে। ওই পর্বটাতে তাদের মধ্যে একটু হাতাহাতি হয়, তারপর অন্তরা নিজেই শুভকে বলে যে সে তাকে বিয়ে করতে চায়। যদি অন্তরা সত্যিই দুষ্টু হতো, তাহলে সে তো বিয়ে করতে চাইত না।


তবে এত জনপ্রিয় চরিত্র হওয়ার কারণে ফারিয়া বারবার একই রকম চরিত্রে আটকে যাচ্ছেন বলে কষ্ট প্রকাশ করেন, আমার ১০টি স্ক্রিপ্টের মধ্যে ৯টিতে দুই নম্বর চরিত্রে অভিনয় করার কথা আসে।


ঈদের পর ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন লটের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন ফারিয়া। তিনি আশা প্রকাশ করেছেন দর্শক তাদের প্রিয় অন্তরাকে আবারও দেখতে পাবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

‘অন্তরা দুষ্টু হলেও শুভকেই ভালোবাসে’

B
BN DESK | 02 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার