Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘অপারেশন সিঁদুর’ নিয়ে যা বলছেন ভারতীয় তারকারা

BN DESK
04 September 2026, 04:24 AM পড়তে ১ মিনিট
‘অপারেশন সিঁদুর’ নিয়ে যা বলছেন ভারতীয় তারকারা

বিনোদন ডেস্ক : সাম্প্রতিক উত্তেজনাকে কেন্দ্র করে পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এদিকে ভারতের এই হামলায় যেখানে চিন্তিত গোটা বিশ্ব, সেখানে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশটির শোবিজ অঙ্গনের তারকারা। বলিউড তো বটেই, দক্ষিণী ইন্ডাস্ট্রির পক্ষ থেকেও অপারেশন সিঁদুরের জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানানো হয়েছে। অপারেশন সিঁদুরের খবরে অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘জয় হিন্দু, জয় মহাকাল।’ অভিনেতা রীতেশ দেশমুখ ভারতীয় সেনার জয়জয়কার করেছেন। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘জয় হিন্দি কী সেনা। ভারত মাতা কী জয়।’ পরিচালক মধুর ভান্ডারকরের মন্তব্য, ‘ভারতীয় সেনাদের জন্য একমনে প্রার্থনা করছি। গোটা দেশ ঐক্যবদ্ধভাবে একই সারিতে দাঁড়িয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।’ 

অপারেশন সিঁদুরের ছবি শেয়ার করে বলিউড অভিনেত্রী নিমরত কৌর লিখলেন, ‘এক দেশ, এক মিশন।’ প্রবীণ অভিনেতা অনুপম খের লিখেছেন, ‘ভারত মাতার জয়।’ রজনীকান্ত সাফ জানিয়ে দিলেন, ‘যোদ্ধার লড়াই শুরু হল। মিশন শেষ না হওয়া পর্যন্ত থামবে না। মোদিজি গোটা দেশ আপনার সঙ্গে রয়েছে।’ 

দেশের সেনাবাহিনীর সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করে বার্তা দিয়েছেন পরেশ রাওয়াল থেকে শুরু করে কঙ্গনা রানাওয়াত এবং দক্ষিণের আল্লু অর্জুন থেকে শুরু করে চিরঞ্জীবীরা।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

‘অপারেশন সিঁদুর’ নিয়ে যা বলছেন ভারতীয় তারকারা

B
BN DESK | 07 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার