Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘আজীবন সম্মাননা’য় ভূষিত কনকচাঁপা

BN DESK
03 September 2026, 11:29 AM পড়তে ১ মিনিট

অভি মঈনুদ্দীন ঃ গত ৭ এপ্রিল বগুড়ায় অনুষ্ঠিত হলো চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫। এবারের আয়োজনে আজীবন সম্মাননা’য় ভূষিত হয়েছেন ৪২ বছর ধরে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের নিজের গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে আসা দেশের নন্দিত জনপ্রিয় সঙ্গীতশিল্পী কনকচাঁপা।

কনকচাঁপাকে উত্তরীয় পরিয়ে দেয়া, সম্মাননা প্রদান করা এবং চেক তুলে দেন তথ্যমন্ত্রী জহিরউদ্দীন স্বপন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর’সহ উপস্থিত আরো অনেকে।

আজীবন সম্মাননা’প্রাপ্তি প্রসঙ্গে কিংবদন্তী সঙ্গীতশিল্পী কনকচাঁপা বলেন,‘ আমি সিরাজগঞ্জের কাজীপাড়ার মেয়ে। আমার শ্বশুরবাড়ি বগুড়ায়। তো বগুড়ার মাটিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়ে ভালোলাগছে। নিঃসন্দেহে আজীবন সম্মাননা অনেক বড় একটা প্রাপ্তি। কিন্তু এই বয়সে এই সম্মানা পাওয়ায় নিজের মাঝেই মিশ্র অনুভূতি কাজ করছে। নিজেকেই নিজে প্রশ্ন করছি, তাহলে কী জাতিকে দেয়া শেষ হয়েগেলো? এরকম কিছু। আবার পজিটিভিলি এভাবেও চিন্তা করছি যে , আমার ৪২ বছরের পেশাগত সঙ্গীত জীবন, অনেক লম্বা সময়। সবকিছুর পর ভালোলাগছে।’ একই আয়োজনে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন সঙ্গীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়া।

৮টি ক্যাটাগরীতে অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, আধুনিক গান শ্রেষ্ঠ শিল্পী লিজা (খুব প্রিয় আমার), ইউটিউব থেকে কমপক্ষে একলক্ষবার ভিউ এবং ১৫০০ লাইক প্রাপ্ত আধুনিক গানে এঞ্জেল নূর (যদি আবার), শ্রেষ্ঠ সুরকার আধুনিক গান বাপ্পা মজুমদার (অবশেষে), শ্রেষ্ঠ গীতিকার আধুনিক গানে তারেক আনন্দ এবং শাহনাজ কাজী (প্রেমবতী মা), শ্রেষ্ঠ ব্যান্ড মেট্রিক্যাল (গণতন্ত্রের ঘুড়ি), শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সেতু চৌধুরী (গণতন্ত্রের ঘুড়ি), শ্রেষ্ঠ দ্বৈত সঙ্গীত শিল্পী ইমরান ও সিঁথি সাহা (প্রেম বুঝি), শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী বিউটি ( চার চাঁদে দিচ্ছে ঝলক), ইউটিউবে ১ লক্ষ ভিউ এবং ১৫০০ লাইক প্রাপ্ত লোকসঙ্গীত লটারির মাধ্যমে বিজয়ী শরিফ উদ্দিন দেওয়ান সাগর (মা লো মা), শ্রেষ্ঠ ছায়াছবির গান আতিয়া আনিসা (ছোট্ট সোনা), ইউটিউবে কমপক্ষে একলক্ষ ভিউ এবং ১৫০০ লাইক প্রাপ্ত ছায়াছবির গান লটারির মাধ্যমে বিজয়ী দিলশাদ নাহার কনা (দুষ্টু কোকিল), শ্রেষ্ঠ সুরকার ছায়াছবির গান শওকত আলী ইমন (ছোট্ট সোনা), শ্রেষ্ঠ গীতিকার ছায়াছবির গান রোহিত সাধুখাঁ (বেঁচে যাওয়া ভালোবাসা), শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা তানভীর তারেক (পাখি আমার নীড়ের পাখি), শ্রেষ্ঠ নজরুল সঙ্গীত শিল্পী শহিদ কবির পলাশ (সৃজন ছন্দে), শ্রেষ্ঠ উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী নাশিদ কামাল (সব সখিয়া চলো), শ্রেষ্ঠ নবাগত শিল্পী সভ্যতা (অধিকার), শ্রেষ্ঠ অডিও কোম্পানী বেঙ্গল মিউজিক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

‘আজীবন সম্মাননা’য় ভূষিত কনকচাঁপা

B
BN DESK | 09 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার