Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘এক ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন আইনত দণ্ডনীয় অপরাধ’

BN DESK
17 May 2026, 02:12 AM পড়তে ১ মিনিট

এক ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল আবু ছালেহ মুহাম্মদ ইউসুফ। 

জন্ম ও মৃত্যু নিবন্ধন সঠিক নিয়মে সম্পন্ন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একাধিক জন্ম নিবন্ধন থেকে বিরত থাকতে হবে।

সম্প্রতি দেশের সকল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দেওয়া এক চিঠিতে তিনি এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (সংশাধিত ২০১৮) এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা, ২০১৭ অনুযায়ী প্রত্যেক নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক এবং উক্ত আইন অনুয়ায়ী সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করে নিবন্ধন সম্পাদন করা সকলের আইনগত দায়িত্ব।

তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সঠিক নিয়মে সম্পন্ন করুন। কারো প্ররোচনায়, প্রতারণায় বা আর্থিক লোভে পড়ে ভুয়া বা একাধিক জন্ম নিবন্ধন তৈরি বা ব্যবহার থেকে বিরত থাকুন।

চিঠিতে রেজিস্টার জেনারেল বলেন, মনে রাখবেন, এক ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন আইনত দণ্ডনীয় অপরাধ।

তিনি বলেন, ইতিমধ্যে দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ভুয়া ও জালিয়াতিপূর্ণ নিবন্ধনের তথ্য যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ভুয়া নিবন্ধনের তালিকা প্রস্তুত রয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

‘এক ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন আইনত দণ্ডনীয় অপরাধ’

B
BN DESK | 16 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার