Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘এখন যে ধরনের পুরুষদের দেখছি, তাতে বিয়ে করতে ইচ্ছে করে না’

BN DESK
10 October 2025, 05:21 PM পড়তে ১ মিনিট
‘এখন যে ধরনের পুরুষদের দেখছি, তাতে বিয়ে করতে ইচ্ছে করে না’

বিনোদন ডেস্কঃ সালমান খানের হাত ধরে লিডিং লেডি হিসেবে বলিউডে পা রাখেন অভিনেত্রী ডেইজি শাহ। অভিনয়ে এখন ঠিক অতটাও সরব নন চল্লিশের ডেইজি। ব্যক্তিগত জীবনেও একা। এখনো বিয়ে করে থিতু হননি ‘জয় হো’ অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে জানিয়েছেন—তিনি নিরাপদ ও আত্মনির্ভরশীল। সুতরাং কোনো পুরুষের প্রয়োজন নেই।

বিয়ের জন্য পরিবার থেকে চাপ দিতেন। তা স্মরণ করে ডেইজি শাহ বলেন, বিয়ে করার জন্য আমার মা আর বোন আগে জোর করতেন।

কিন্তু আমার কাকা বলতেন, সে তো স্বাধীন মেয়ে। সে যখন নিজের জন্য ভালো করছে, তখন কেনই বা সে সেটেল হবে।’ আমি বিয়ে না করেও ঠিক আছি—আমার মা-ও এখন এটা মেনে নিয়েছেন। আমি এখন যে ধরনের পুরুষদের দেখছি, তাতে বিয়ে করতে ইচ্ছে করে না।

ডেইজি শাহ বলেন, আমার জীবনে যেসব পুরুষ এসেছে, তারা সব সময় আমার পরিবারের ‘পুরুষ’ হতে চেয়েছে; এটা আমার একদমই পছন্দ হয়নি। এটা আরো কঠিন হয়ে উঠছে। কারণ আমি যাদের সঙ্গে পরিচিত হচ্ছি, তাদের অনেকেই ‘শক্তিশালী নারীদের’ সহ্য করতে পারে না। তাদের মাঝে একধরনের নিরাপত্তাহীনতা কাজ করে। আমি আমার জীবনে এতটাই নিরাপদ ও আত্মনির্ভরশীল যে, আর্থিকভাবে পূর্ণ হওয়ার জন্য কোনো পুরুষের দরকার নেই।

আগের দিনে নারীদের পরিস্থিতি উল্লেখ করে ডেইজি শাহ বলেন, আগের দিনে ‘সেটেল’ মানে ছিল, কোনো পুরুষকে বিয়ে করে আর্থিকভাবে নিরাপত্তায় থাকা এবং সন্তান নেওয়া। কিন্তু এখন দিন বদলেছে। যদিও মেট্রোপলিটন শহরের অনেক নারী এই মানসিকতা থেকে বের হয়ে এসেছে, ছোট শহরগুলোতে এখনো এমনটা দেখা যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

‘এখন যে ধরনের পুরুষদের দেখছি, তাতে বিয়ে করতে ইচ্ছে করে না’

B
BN DESK | 24 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার