Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘কমপ্লিট শাটডাউন’ চলবে, বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

BN DESK
10 October 2025, 12:56 PM পড়তে ১ মিনিট
‘কমপ্লিট শাটডাউন’ চলবে, বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

তিন দফা দাবি আদায়ে দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‌‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

একই সঙ্গে আগামী সপ্তাহের শুরু থেকে দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিএসসি ইঞ্জিনিয়াররা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং (আইইবি) কার্যালয়ে আয়জিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি হলেন মোহাম্মদ ওয়ালী উল্লাহ।

প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-

১. সহকারী প্রকৌশলী (নবম গ্রেড) পদে নিয়োগ: কেবল ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে। কোনোভাবেই কোটাভিত্তিক বা অন্য নামে নতুন পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না।

২. উপ-সহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে নিয়োগ: ন্যূনতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং একই ডিসিপ্লিনে উচ্চতর ডিগ্রিধারী বিএসসি গ্র্যাজুয়েটদের জন্য নিয়োগ পরীক্ষার সুযোগ রাখতে হবে।

৩. প্রকৌশলী পদবির সুরক্ষা: বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না—এর জন্য আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নন-অ্যাক্রিডেটেড বিএসসি কোর্সগুলোকে দ্রুত আইইবি-বিএইটিইর স্বীকৃতির আওতায় আনতে হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

‘কমপ্লিট শাটডাউন’ চলবে, বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

B
BN DESK | 28 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার