Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘কালো জাদু’ নিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা বললেন মিষ্টি জান্নাত

BN DESK
03 September 2026, 09:31 PM পড়তে ১ মিনিট
‘কালো জাদু’ নিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা বললেন মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা তানিন সুবহাকে গত ১০ জুন রাতে মারা গেছেন। এ অভিনেত্রীর অকাল মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে তার পুরোনো একটি স্ট্যাটাস। যেটিতে তিনি কালো জাদু নিয়ে কথা বলেছেন। এর মধ্যেই তানিন সুবহার অসুস্থতা এবং নিজের অসুস্থতার প্রসঙ্গ টেনে একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। যেখানে তিনি ‘কালো জাদু’র মাধ্যমে বিশেষরকম অসুস্থ হয়েছিলেন বলে দাবি করেন।

বুধবার (১১ জুন) সন্ধ্যা ৬টায় ফেসবুক ভেরিফায়েড পেজে কালো জাদু নিয়ে এক পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘আমাকে ২০১৭ সালে কালো জাদু করা হয়েছিল। আমি জানি এটার ভয়াবহতা। আমি কলকাতার একটা হাসপাতালে আইসিইউতে ছিলাম ২২ দিন। আমার পুরো শরীরে পানি জমেছিল। তখন আমার মিডিয়াতে টপ হাইপ ছিল। একের পর এক সিনেমা ছিল। তারপর থেকে আমি সব কাজ কমিয়ে দিয়েছি।’ তিনি লেখেন, ‘আমাকে হুজুরের কাছে দেখানো হয়েছে অনেকবার। যখন আমি ভালো কিছু করতে যাই, একটা গ্রুপ আমার পেছনে পড়ে থাকে। তারা বারবার চায়, আমি যেন মরে যাই। এখন চাচ্ছে বিভিন্ন মানুষ দিয়ে বাজে কমেন্ট, নিউজ করিয়ে আমাকে মানসিকভাবে আঘাত করে সুইসাইড করাতে।’ 

এই নায়িকা আরও লেখেন, ‘আমি সুইসাইড করার মেয়ে না। আমার যদি কিছু হয়, তাহলে ওরা দায়ী থাকবে আবারও আমার পিছে লেগেছে ওরা।’ আর সব শেষে লিখেছেন, ‘নামগুলো আমার ডায়েরিতে আছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

‘কালো জাদু’ নিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা বললেন মিষ্টি জান্নাত

B
BN DESK | 12 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার